কমেডি নিয়ে ট্রাভেল শো করবেন জামিল

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ০১:২৩

কমেডি মঞ্চ থেকেই পরিচিত জামির হোসেন। তবে দেশে এসে কমেডি নিয়ে খুব একটা কাজের সুযোগ হয়নি তার। পৃষ্ঠপোষকতা ছাড়াও টিম ওয়ার্ক এখানে বড় একটি বাঁধা বলে জানান জামিল। তবে শিগগিরই জামিল নতুন একটি ব্যতিক্রমধর্মী শো নিয়ে আসছেন। একটি কমেডি নির্ভর ট্রাভেল শো করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে জামিল বলেন, ‘ট্রাভেল শোটি মূলত গ্রাম নির্ভর হবে। আমাদের গ্রামগুলোতে অনেক মেধাবী রয়েছে। ট্রাভেল শো’র মধ্য দিয়ে তাদের খুঁজে বেড়ানোটা থাকবে মূল উদ্দেশ্য।’

 

জামিল সম্প্রতি সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘ভিলেজ ইঞ্জিনিয়ারিং’ নাটকের শুটিং করে ফিরলেন। নাটকটি আগামী মাস থেকে আরটিভিতে প্রচার হবে। এছাড়াও সাজ্জাদ হোসেন দুদুল পরিচালিত ‘সোনার হরিণ’ নাটকটির কাজ করলেন। নাটকটি নির্মাণ হয়েছে বৈশাখী টেলিভিশনের জন্য।