আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১০:২৩
আফগানিস্তানের কাবুল থেকে ৩শ’ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ২টা ১৬মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
 
যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
 
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।