চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে জামায়াত ও শিবিরের একাধিক নেতা-কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী ও হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত ও শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা হয়েছে।
অভিযানে ৬৬০টি ইয়াবা এবং ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
