পরিচালক অভিনয় দে বলেছেন, তিনি ও লেখক অক্ষত ভার্মা আপাতত নিজেদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। তবে খুব শিগগিরই একজোট হয়ে ‘দিল্লি বিল্লি’র সিক্যুয়েল তৈরি করবেন।
ইমরান খান অভিনীত ‘দিল্লি বিল্লি’ ছবিটি তামিল ছবি ‘সেত্তাই’ থেকে রিমেক করা হয়েছিল। বক্স অফিসে ছবিটি ভালই সাড়া ফেলেছিল।
পিটিআইকে অভিনয় বলেছেন, আমরা ছবিটির সিক্যুয়েল নিয়ে ভাবছি। তবে অক্ষত ভার্মা অন্য একটি ছবির কাজ করছে। আর আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে আশা করছি কয়েক বছরের মধ্যে সিক্যুয়েল নির্মাণ করতে পারব।
আমির খানের প্রোডাকশন থেকে নির্মিত ঐ ছবিতে ছিলেন ইমরান, কুনাল রয় কাপুর, ভির দাস, পূর্ণা জগন্নাথ ও শেহনাজ ট্রেসুরিওয়ালা প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
অভিনয় আরো বলেছেন, সিক্যুয়েল নিয়ে আমির ও অক্ষতের সঙ্গে কথা বলেছি। ঐ ছবিটি বানাতে অক্ষত নয় বছর সময় নিয়েছিলেন। তবে এবার সে এর চেয়ে কম সময় নেবেন।
বর্তমানে অভিনয় টিভি সিরিজ ‘২৪’ ও জন আব্রাহাম ও সোনাক্ষী সিনহার ‘ফোর্স ২’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। খবর: ডিএনএ।
