মঙ্গলবারও চলবে নিজামীর আপিল শুনানি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৪:৫৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি মঙ্গলবারও চলবে।
 
সোমবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ চতুর্থ দিনের মতো শুনানি শেষে এই আদেশ দেন।
 
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
এর আগে সকাল ১০টা ১০মিনিটে শুনানি শুরু হয়। আদালতে নিজামীর পক্ষে তার আইনজীবী এস এম শাহজাহান আপিলের পেপারবুক থেকে পাঠ করেন।