বাংলাদেশে আইএসের 'আঞ্চলিক নেতা' নিয়োগ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ২০:৩৩
 
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বাংলাদেশে একজন 'আঞ্চলিক নেতা' নিয়োগ করেছে। নতুন হামলার জন্য তারা সংগঠিত হচ্ছে বলে দাবি করা হয়েছে উগ্রপন্থি এই দলের মাসিক ম্যাগাজিন 'দাবিক'র সর্বশেষ সংখ্যায়।
 
সেখানে বলা হয়, 'বাংলাদেশে খিলাফতের সৈনিকেরা খলিফা ইব্রাহিমের আনুগত্যে সমবেত হয়েছেন। পুরনো বিভাজন ভুলে একজন আঞ্চলিক নেতা নির্বাচন করেছেন তারা, তার অধীনে প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি নিয়েছেন, বাস্তবায়ন করছেন ইসলামিক স্টেট নেতার দেওয়া আদেশ।'
 
বছর দুই আগে ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকা দখলে নিয়ে খিলাফত কায়েমের ঘোষণা দেয় আইএস। এ দলের নেতা ইব্রাহিম আল বাগদাদি নিজেকে ঘোষণা করেন খলিফা।
 
প্রতিবেদনটিতে আরো বলা হয়, 'খিলাফতের আবেদনে সাড়া দিতেই ক্রুসেডে বিশ্বাসী জাতির লোকদের এবং তাদের সহায়তাকারীদের ওপর হামলা চালানো হয় বেঙ্গলে (বাংলাদেশে)।