বৈশাখী টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে চিত্রনায়িকা রোজিনার অংশগ্রহণে অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’।
দীর্ঘদিন ধরেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে মাঝে মধ্যেই দেশের টানে ফিরে আসেন। তার তারকা জীবনে বিভিন্ন সময়ে বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে। সেই সকল অভিজ্ঞতা ছাড়াও বিভিন্ন বিষয়ে আজ তিনি কথা বলবেন ‘শুধুই আড্ডা’য়। পলাশ মাহবুবের গ্রন্থণা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আজমেরী হক বাঁধন।
উল্লেখ্য, রোজিনা ২০০৪ সালে সর্বশেষ মতিন রহমানের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘রাক্ষুসী’ ছবিতে অভিনয় করেছিলেন। তারপর আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি।
