মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী মেক্সিকো সিটির টাক্সপান এলাকার মহাসড়কের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো দশ জন।
স্থানীয় বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ এপি-কে জানিয়েছে, রাজধানী মেক্সিকো সিটির পার্শ্ববর্তী পুয়েবলার মহাসড়কে একটি প্রাইভেট কার ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারের দুই আরোহী নিহত জয় এবং সংঘর্ষের পরে আগুন ধরে যাওয়া বাসে নিহত হয় আরো ২২ জন। বাসযাত্রীর বেশিরভাগই ছাত্র বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি বাসের দরজায় আঘাত করে। ফলে দরজা বন্ধ হয়ে যাওয়ায় বেঁচে যাওয়া ব্যক্তিরা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এতে ১০ জন আহত হয়েছেন। এপি।
