পাবনায় যুবককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৪:৫৫
 
পাবনা সদর উপজেলায় শাহাব উদ্দিন(২৩) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল নয়টার দিকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
শাহাব উদ্দির আতাইকুলা থানার শারদিয়ার গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
 
পাবনা সদর থানার ওসি জানান, সকালে উপজেলার দোগাছি ইউনিয়নের মুনিবপুর গ্রামের মেহগনি গাছের বাগানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল।
 
তিনি আরো বলেন, সোমবার সন্ধ্যার পর কয়েক বন্ধু শাহাব উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পূর্ব শত্রুতার জেরে তাকে  হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।