এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে পাকিস্তান। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে এক বছরের মধ্যে ফাঁসি কাষ্ঠে ঝুলানো তিনি হবেন ৩০০ তম ব্যক্তি।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ মৃত্যুদণ্ড কার্যকর করতে যাওয়ার খবরে মঙ্গলবার ইসলামাবাদের কঠোর সমালোচনা করেছে। তারা আরো জানায়, বিশ্বের যে সকল দেশে সবচেয়ে বেশী মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পাকিস্তানও লজ্জাজনকভাবে সেসব দেশের নামের তালিকায় অন্তর্ভূক্ত হচ্ছে।
হুইলচেয়ারে চলাফেরা করা পক্ষাঘাতে আক্রান্ত আব্দুল বাসিত কিভাবে ফাঁসির মঞ্চে উঠবেন সে ব্যাপারে বিভিন্ন মানবাধিকার গ্রুপ উদ্বেগ প্রকাশ করায় ইতোমধ্যে কয়েকবার তার ফাঁসি স্থগিত করা হয়। উল্লেখ্য, ২০০৯ সালে তাকে এ সাজা দেয়া হয়।
খবর বাসসের।
