ব্যাংককের একটি মন্দিরে বোমা হামলার জন্যে আদালত দুই বিদেশিকে অভিযুক্ত করেছে। আগস্টের ভয়াবহ ওই হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।
বিলাল মোহাম্মদ যিনি এডেম ক্যারাডগ হিসেবেও পরিচিত এবং ইউসুফ মিরালিকে থাইল্যান্ডের আদালত অভিযুক্ত করে। মঙ্গলবার সকালে উভয়কে আদালতে হাজির করা হয়। তারা প্রায় তিন মাস ধরে আটক রয়েছেন। বিলাল মোহাম্মদ এবং ইউসুফ মিরালি উভয়ে বোমা হামলায় তাদের ভূমিকার কথা স্বীকার করেছেন।
প্রধান সামরিক কৌঁসুলি উইথায়া পুয়ানগানগাম বলেন, কয়েকটি অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য ব্যাংককের কেন্দ্রস্থলে ইরাবান মন্দিরে চালানো নজিরবিহীন এ হামলায় গোটা জাতি শোকে স্তম্ভিত হয়ে পড়ে। সূত্র: এএফপি
