প্রায় আড়াই মাস পর অফিসে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৭:৫৫
 
প্রায় আড়াই মাস পর অফিসে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁর কার্যালয়ে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
 

এর আগে ১৪ সেপ্টেম্বর সর্বশেষ অফিস করেছেন খালেদা জিয়া। এর পরদিন তিনি চিকিত্সার জন্য লন্ডনে যান।