জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৮:৫০
 
জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে রাবাব ফাতিমাকে নিযুক্ত করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন। রাবাব ফাতিমা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
রাবাব ফাতিমা ১৯৮৬ সালের বিসিএস পররাষ্ট্র ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী মিশন ছাড়াও কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন।
 
রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল্য এন্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন।