রিজভীর কারামুক্তিতে বাধা নেই

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ২১:১৩
 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। নাশকতার পৃথক দুটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগের চেম্বার আদালত।
 
গত ২ নভেম্বর হাইকোর্ট দুটি মামলায় রিজভীকে জামিন দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই আবেদনের ওপর কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রয়েছে বলে জানান রিজভীর আইনজীবী সগীর হোসেন লিয়ন।
 

তিনি বলেন, রিজভীর বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। সবকটিতেই তিনি এখন জামিনে আছেন। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই।