ডেলের নতুন ল্যাপটপ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ২২:৪৭
 
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে ডেল ইন্সপায়রন ৫৪৫৯ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন ল্যাপটপ।
 
ইন্টেল ৬৫০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসরের এই ল্যাপটপে থাকছে ৪ জিবি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং আর৫ এম৩৩৫ মডেলের এএমডি রেডন গ্রাফিক্স কার্ড।
 
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর মূল্য রাখা হচ্ছে ৬৫,০০০ টাকা।