যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৩০পিস ইয়াবাসহ সোনা মিয়া (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। সোনা মিয়া বেনাপোল পৌরসভার মুন্নাফ মিয়ার ছেলে।
বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে সোনামিয়াকে সাদিপুর সড়ক থেকে আটক করে তার দেহ তল্লাশি করে ৬৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে থানা সূত্র জানায়।
