রাতে নেতাদের সঙ্গে বসছেন খালেদা জিয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৩:০৬
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন।
 
বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম জানিয়েছেন, রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
 
লন্ডনে থেকে দেশে ফেরার পর স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে এটি হবে খালেদা জিয়ার প্রথম বৈঠক। এর আগে মঙ্গলবার গুলশান কার্যালয়ে অফিস করেন তিনি।
 
গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে গত ২১ নভেম্বর তিনি দেশে ফেরেন।