ডুফার নতুন সভাপতি পল্লব, সম্পাদক নেয়ামুল

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৯:১৭

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এসোসিয়েশনের (ডুফা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে প্রেসিডেন্ট একেএম এনায়েত হোসেন পল্লব এবং কাস্টমের যুগ্ম কমিশনার ড. সৈয়দ নেয়ামুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদের মধ্যে ডিপার্টমেন্ট ক্যাটাগরিতে ৪০ জন এবং পপুলার ক্যাটাগরিতে ৩১ জন নির্বাচিত হয়েছেন। ডিপার্টমেন্ট ক্যাটাগরিতে ভোটের পর, গত ২৬-২৭ ফেব্রুয়ারি পপুলার ক্যাটাগরিতে এবং গত দুদিন টপ ফাইভ ক্যাটাগরিতে ভোটাভুটির পর রবিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে খন্দকার নুরুন্নবী (বিদ্যুৎ), সহ-সম্পাদক মো. আশরাফুল ইসলাম (আশা), কোষাধ্যক্ষ এ.কে.এম বদরুল হক (অনু) নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন: বিমানযাত্রায় নতুন আতঙ্ক ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’

নির্বাচিতরা জানান, টুগেদারনেস ফর বেটারমেন্ট স্লোগান নিয়ে শুরু হওয়া বন্ধুদের এই সংগঠন সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ রেখে যেতে চান তারা।

প্রসঙ্গত, এর আগের কমিটিতেও তারা নির্বাচিত হয়ে সফলতার সাথে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন পল্লব ও নেয়ামুল।

ইত্তেফাক/বিএএফ