রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৬:০২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে হাজতি ওমর ফারুকের (২৩) মৃত্যু হয়েছে। তিনি নওগাঁর পোরশা উপজেলার অনন্তপুর গ্রামের সেলিম শেখের ছেলে। 
 
হাসপাতাল সূত্র জানায়, অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া ওমর ফারুক অসুস্থ হয়ে পড়লে গত ১৬ নভেম্বর তাকে চিকিৎসার জন্য নওগাঁ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর ওই দিনই তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। 
 
এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।