অসহিষ্ণুতা বিতর্কে এবার আমির খানের পাশে দাঁড়িয়েছেন ভারতের অস্কার ও গ্র্যামিজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।আমিরের মতো অবস্থায় তারও পড়তে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
অসহিষ্ণুতা প্রসঙ্গে বলতে গিয়ে আমির জানান, তাঁর স্ত্রী দেশ ছাড়ার কথা বলেছিলেন। আর সেই কথার জের ধরে পুরো ভারতজুড়ে তার বিরুদ্ধে হিন্দুত্ববাদীরা সমালোচনায় মুখর হয়েছেন। এ আর রহমান বলেছেন প্রায় একই রকম অবস্থায় পড়তে হয়েছিল তাকে। মোহাম্মদ:মেসেঞ্জার অফ গড’ নামের ইরানি সিনেমার ছবির সুর দিতে গিয়ে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন বলে দাবি করে মুম্বাই ভিত্তিক রাজা একাডেমি। তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়।
সেই সময়ে দিল্লি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শেষ সময়ে এ আর রহমানের দুটি কনসার্ট স্থগিত করে দেন। বিশ্ব হিন্দু পরিষদ তখন তাকে ধর্মান্তরিত হয়ে হিন্দু হতে চাপ দিয়েছিল। তিনি বলেন, আমাকেও আমিরের মতো একটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোনো কিছুতেই উগ্রতা প্রত্যাশিত নয়। আমরা সুসভ্য একটি জাতি এবং আমাদের পৃথিবীকে দেখানো উচিত যে আমরা শ্রেষ্ঠ সভ্যতা। দ্য ইকোনমিক টাইমস।
