ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ৫৮ জন আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৬:০৯
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের ৫৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকদের মধ্যে জেলার নাসিরনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি লুত্ফুর রহমানের (৪৫) নাম জানা গেছে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিএনপি ও জামায়াতের ৫৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।