‘নরেন বিশ্বাস পদক’-এ মনোনীত নাসির উদ্দিন ইউসুফ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ০৩:২৫

আগামীকাল বাকশিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কণ্ঠশীলন আয়োজন করেছে ‘নরেন বিশ্বাস পদক ২০১৫’। ২৬ নভেম্বর এই পদক প্রদান করা হবে। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। নরেন বিশ্বাস পদকের জন্য এ বছর মনোনীত হয়েছেন নাট্য নির্দেশক ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

 

এ প্রসঙ্গে নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘ভালো লাগছে এমন একটি পুরস্কারের জন্য মনোনীত হতে পেরে। কৃতজ্ঞ আয়োজকদের প্রতি আমাকে এই সম্মান দেওয়ার জন্য। স্বীকৃতি কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও অনেক বাড়িয়ে দেয়।’