অসহিষ্ণুতা বিতর্কে বিজেপি নেতা-সমর্থকদের তীব্র সমালোচনার জবাব দিতে মুখ খুললেন আমির খান। অসহিষ্ণুতা ইস্যুকে আড়াল করে শুধু দেশ ছাড়ার বিষয় নিয়ে আমির যে কথা বলেছিলেন, সেই বিষয়েই সরকার পক্ষের লোকেরা ‘রাজা হিন্দুস্থানি’কে আক্রমণ শুরু করেন। আমির আজ এক বিবৃতিতে বলেন, ‘আমি যা বলেছিলাম সেই কথাটাই আবার বলবো। যারা আমায় দেশ বিরোধী বলছে তাদের আমি বলবো ভারতীয় হিসেবে আমি গর্বিত।’ সঙ্গে আমির যোগ করেন, ‘যারা আমার সাক্ষাত্কারটি দেখেননি তারাই এই রকম সমালোচনা করেছেন, কিংবা কেউ বা ইচ্ছে করেই আমার মন্তব্য বিকৃত করেছে।’
অসহিষ্ণুতা নিয়ে নিজের মন্তব্যে অনড় থেকেই তিনি বলেন, ‘আমি একজন ভারতীয়, ভারতীয় হিসেবে আমি গর্বিত? আমার দেশকে আমি ভালোবাসি। কোনো অবস্থাতেই দেশ ছাড়বো না। আমার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। আমি কোথাও যাচ্ছি না। আমি আর কিরণ বাকি জীবন এই সুন্দর দেশেই থাকতে চাই?’
অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের মন্তব্যের পরদিন তার বাড?ির সামনে বিক্ষোভ শুরু হয়, বাড?ানো হয় তাঁর নিরাপত্তা। আমিরের বিরু"ে মামলা পর্যন্ত দায়ের হয়।
এক অনুষ্ঠানে গিয়ে অসহিষ্ণুতা নিয়ে আমির বলেছিলেন, 'খবরের কাগজে বিভিন্ন ঘটনার কথা জানতে পারছি। আমি উ"্বিগ্ন, সেটা অস্বীকার করব না। কিরণ প্রশ্ন করল, তা হলে কি ভারত ছেড?ে চলে যাওয়া উচিত?এর থেকে স্পষ্ট, উ"্বেগের পাশাপাশি এক ধরনের নৈরাশ্যের মনোভাব জোরালো হচ্ছে।'
