ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১১:১১
নির্বাচনী প্রচারণার সময় ভেনেজুয়েলায় লুইস ম্যানুয়েল দায়েজ নামে এক বিরোধী দলীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
বুধবার দেশটির ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির নেতাকে গুয়ারিকো প্রদেশের আলতাগ্রাসিয়া দ্য ওরিতুকো এলাকায় গুলি করা হয় বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে প্রকাশ করা হয়।
 
দলটির চেয়ারম্যান হেনরি রামোস আলুপ এক টুইট বার্তায় প্রথমে গুলির ঘটনার খবর জানান।
 
আগামী ৬ ডিসেম্বর ভেনেজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন অনেকে।