যুদ্ধাপরাধ

গাইবান্ধা-মৌলভীবাজারের ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১২:১৮
মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামি এবং মৌলভীবাজারের রাজনগরের ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 
চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে দুই মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। 
 
গাইবান্ধার মামলায় প্রসিকিউটর সাইয়্যেদুল হক সুমন এবং মৌলভীবাজারের মামলায় প্রসিকিউটর শেখ মুশফিক কবির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।