কেরানীগঞ্জে চার খুন: চারজনের ফাঁসির আদেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৩:২৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার খুনের মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত এই হত্যা মামলা থেকে একজনকে বেকসুর খালাস দেয়।
 
বৃহস্পতিবার ঢাকা জেলা দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
 
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর শাকিন এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়িতে পরকীয়ার জের ধরে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান, মেয়ে সানজিদাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাজুর ভাই বছিরউদ্দিন একটি হত্যা মামলা করেন।
 
২০১৫ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জমান আসামি সুমন ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন, নাজির উদ্দিন ও আফসানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।