জলঢাকায় যুবলীগ আহ্বায়ক ও জামায়াত আমিরের মনোনয়ন পত্র সংগ্রহ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৭:১৮
 
নীলফামারীর জলঢাকায় আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা যুবলীগ আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের ও পৌর জামায়াতের আমির মকবুল হোসেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে স্ব-হস্তে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।
 
নির্বাচন কর্মকর্তার অনুপস্থিতিতে অফিস সহকারী আবুল কাশেম তাদের হাতে এই মনোনয়ন পত্র তুলে দেন। জানা যায়, ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সম্ভব্য প্রার্থীদের তোরজোর শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় যুবলীগ আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সমর্থনের আশায় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানান তিনি।
 
এ দিকে পৌর জামায়াতের আমির মকবুল হোসেন বলেন, দলের কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছি। বিএনপি নির্বাচন করলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার জোটগত কোন নির্বাচন হবে না।