হত্যার পর স্ত্রীর লাশের ছবি ফেসবুকে পোস্ট করায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তি খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। ডেরেক মেডিনা নামের এই ব্যক্তি আদালতের কাছে স্বীকার করেছেন, স্ত্রীকে হত্যার নিজের মুঠোফোনে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন।
ডেরেক মেডিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্ত্রী জেনিফার আলফোনসোর ওপর কয়েক বছর ধরে নির্যাতন করেন। এছাড়া তার বিরুদ্ধে ‘গুলি করে স্ত্রী হত্যার’ যে অভিযোগ আনা হয়, তার বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেননি।
ডেরেক মেডিনা আদালতকে জানান, তার স্ত্রী ছুরি নিয়ে তাকে হামলা করলে আত্মরক্ষার্থে তিনি গুলি চালান। কিন্তু আনফোনসোর আইনজীবী বলেছেন, গুলি করার আগেই তার মক্কেল মাটিতে পড়ে ছিলেন।
আইনজীবীরা বলছেন, ডেরেকের স্ত্রীকে যখন তাদের মিয়ামির বাসা থেকে উদ্ধার করা হয়, তখন তিনি জড়সড় ছিলেন। এ ছাড়া তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছিলেন, এই খুনের দায়ে তাকে কারাগারে যেতে হতে পারে বা তার মৃত্যুদণ্ড হতে পারে। আইনজীবীরা এটা প্রমাণ করতে পেরেছেন যে ২০১৩ সালের আগস্টে ২৭ বছর বয়সী স্ত্রীকে গুলি করেন ডেরেক। তার স্ত্রী এ নিয়ে ভীত ছিলেন, এমনকি স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বন্ধুদের বলেছিলেন।
এখন ডেরেক মেডিনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করবেন আদালত। ধারণা করা হচ্ছে, আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারেন।
-বিবিসি
