এআইইউবি ও ইস্ট ওয়েস্টে বিপিও সামিটের অ্যাক্টিভেশন অনুষ্ঠিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৮:২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিপিও সামিট ২০১৫ উপলক্ষে অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বনানীর এআইইউবি ও রামপুরার আফতাব নগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ওই অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়।

৯ থেকে ১০ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে প্রথমবারের মতো বিপিও সামিট অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) যৌথভাবে এই সামিটের আয়োজন করছে।

অ্যাক্টিভেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক, বিক্রয় ডটকমের সহকারী ব্যবস্থাপক (বিপণন) মো. মাহবুব হাসান, আমরা কোম্পানিজের হেড অব বিজনেস সোলায়মান সুখনসহ অনেকে।

এ সময় বক্তারা বিপিও খাতে বাংলাদেশের সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। এছাড়াও শিক্ষার্থীরা আউটসোর্সিং ও কল সেন্টারে কিভাবে কাজ করতে পারবে, বিপিও সামিটে অংশ নিতে কী করতে হবে সে সম্পর্কে ধারণা দেন।