পাঁচবিবিতে সোহরাব ও টুনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২০:৩৮

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সোহরাব হোসেন মাইক প্রতীকে ১১হাজার ১৩১ ভোটে ও মোছা. রাজিনারা টুনি পাখা প্রতীকে ২০ হাজার ৩০০ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম। এর আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহিদ মুন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ