‘জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলা যাবে না’

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ২০:২২
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলা যাবে না।’
 
বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও পার্লামেন্টারি বোর্ডের যৌথসভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বললে আদালতের রায়ের অবমাননা হবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি।
 
সেনাপ্রধান থেকে জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে উচ্চ আদালতের অবৈধ ঘোষণা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ। উচ্চ আদালত সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করেছে।’
খবর বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম।