আফ্রিকার তিন দেশ- কেনিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও উগান্ডা সফর করছেন পোপ ফ্রান্সিস। সম্প্রতি ফ্রান্স ও মালিতে দু’টি ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দেশগুলোতে তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে পোপের দাবি, সন্ত্রাসী বা অন্য কোনো মানুষকে তিনি ভয় পান না! বরং তার ভয় সেখানকার মশাকে!
বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থানকালে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘নিরাপত্তা নিয়ে আপনি কি উদ্বিগ্ন।'
তিনি তার কথা হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘তোমাকে সত্যি করে বলছি, নিরাপত্তা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। আমার ভয় এখানকার মশা নিয়ে। তোমার কাছে কি কোনো স্প্রে আছে?’
আজ নাইরোবিতে স্থানীয় মুসলিম নেতাদের উদ্দেশে পোপ বলেন, ‘শান্তির জন্য মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে আলোচনা অপরিহার্য। ধর্ম কখনো সহিংসতাকে সমর্থন করে না’।
আগামী রবিবার পোপ উগান্ডা যাবেন। তিনিই প্রথম পোপ, যিনি যুদ্ধকবলিত উগান্ডা সফর করছেন। সেখানে এক মাস ধরে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ চলছে। তার সফরতালিকায় আছে সবচেয়ে বিপজ্জনক বলে কথিত রাজধানী বাঙ্গুই। সেখানকার একটি মসজিদ পরিদর্শন করবেন ফ্রান্সিস।
সবশেষে তিনি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফর করবেন।
সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
