লেখক ব্লগারের উপর হামলার নিন্দায় ইউরোপীয় পার্লামেন্ট

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ০০:২৭

বাংলাদেশে অসাম্প্রদায়িক লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু এবং বিদেশি সাহায্যকর্মীদের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। একইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, ধর্মীয় মৌলবাদ ও অসহিষ্ণুতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে ইপি’র সদস্যরা।

 

গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে গৃহীত একটি নন-বাইন্ডিং (শর্তহীন) প্রস্তাবে এ আহবান জানানো হয়েছে। প্রস্তাবে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রশাসক ও লেখকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে। একইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলো আবারো খুলে দেয়ার আহবান জানানো হয়েছে প্রস্তাবে। ইপির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।