বাংলাদেশের সত্তর শতাংশের বেশি মানুষ বর্ণবাদী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ০০:৩৩

বিশ্বে ভিন্ন বর্ণের মানুষের প্রতি সবচেয়ে সহনশীল জাতি হিসেবে ব্রিটিশদের স্থান সর্ব শীর্ষে। তার পরেই রয়েছে কানাডিয়ানরা। সুইডেনের একটি প্রতিষ্ঠান জাতি-বর্ণের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এক জরিপে এই তথ্য জানিয়েছে। গতকাল এই জরিপটি প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

তালিকা মোতাবেক যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়াও ল্যাটিন আমেরিকার দেশগুলোর অধিবাসীরাও ভিন্ন বর্ণের প্রতি সহনশীল।
জরিপে বাংলাদেশ, ভারত, জর্ডান এবং হংকংয়ের মানুষ বিশ্বের সবচেয়ে বর্ণবাদী মানুষ হিসেবে দেখা গিয়েছে। বাংলাদেশের সত্তর শতাংশের বেশি মানুষ ভিন্ন জাতি-বর্ণের মানুষকে প্রতিবেশী হিসেবে দেখতে চায় না।