‘হাঙ্গার গেমস’-এর পর হলিউডে কদর একটু বেশিই পাচ্ছেন জেনিফার লরেন্স। তার অভিনয়ের ভক্তও বিশ্বজুড়ে। ঝুড়িতে রয়েছে অস্কারের মতো আরও কয়েকটি পুরস্কার। অভিনেত্রীর পর এবার পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন ২৫ বছর বয়সী এই হলিউড তারকা। ‘প্রজেক্ট দেলিরিয়াম’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি।
এ প্রসঙ্গে লরেন্স বলেন, ‘১৬ বছর বয়সেই চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলাম আমি। তবে তখন হয়তো সঠিক সময়টা ছিল না। কিন্তু এখন পরিচালনার জন্য আমি প্রস্তুত। এতোদিন অভিনয়ের পাশাপাশি নির্মাণের দিক থেকেও আমি নিজেকে গড়েছি।’
