এ বছর বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘বাহুবলি’ ছবিটি। তবে ছবিটির মাত্র প্রথম কিস্তির দৃশ্যধারণ করে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে ভক্তদের অপেক্ষা দ্বিতীয় কিস্তির। পরিচালক ঘোষণা দিয়েছিলেন শিগগিরই দ্বিতীয় অংশের শুটিং শুরু হবে।
তবে তা এ বছরেই হবে এটা নিশ্চিত ছিল না কেউ। কিন্তু আগামী মাস থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় কিস্তি দৃশ্যধারণ।
২০১৬ সালে ছবিটির কাজ শেষ করা ও মুক্তি দেওয়া হবে বলে জানান ছবির পরিচালক এসএস রাজামৌলি।
