‘পৃথ্বী-২’র সফল পরীক্ষা ভারতের

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ০৯:৫৩
ভারতের ওড়িষ্যার উপকূলে পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘পৃথ্বী-২’র সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
 
ভারতের সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মোট ওজন চার হাজার ছয়শ কিলোগ্রাম। আর এটি পাঁচশ কিলোগ্রামের পারমাণবিক বোমা বহনে সক্ষম।
 
১১০ সেন্টিমিটার ব্যাসের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য আট দশমিক ৫৬ মিটার। আর এতে লাগানো হয়েছে তরল জ্বালানিতে চালিত সিঙ্গেল স্টেজ ডুয়েল মোটরের ইঞ্জিন।
 
ভারতীয় বিমান বাহিনীর এই ক্ষেপণাস্ত্রের প্রথম সফল উৎক্ষেপণ ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি করা হয়েছিল।