পৌরভোট ১৫ দিন পেছানোর ‘শর্ত’ দিলো বিএনপি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৩:৪১
আসন্ন পৌরসভা নির্বাচনে শর্ত সাপেক্ষে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। পৌরসভা নির্বাচনে ভোট ১৫ দিন পেছানোসহ কয়েকটি শর্ত দিয়েছে দলটি। 
 
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
 
ভোটের তারিখ ১৫ দিন পিছিয়ে নতুন তফসিল ঘোষণার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’ বন্ধ করা এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।  
 
গত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।
 
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পৌর নির্বাচন হতে যাচ্ছে দলের মনোনয়নে, দলের মার্কায়।  ২৩৬ টি পৌরসভায় এ নির্বাচন করতে ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে ইতোম্যে তফসিল দিয়েছে ইসি ।