খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘পৌরসভা নির্বাচনে আসার জন্য শর্ত দিলেও পরবর্তীতে তা থাকবে না বিএনপির। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপিকে নির্বাচনে আসা উচিত।’
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার-পাকিস্তান ও জামায়াতের অনৈতিক বক্তব্য’ শীর্ষক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই এদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত।’
