গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২২

উপজেলা পরিষদ নির্বাচনে গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আনোয়ার হোসেন (ঘোড়া প্রতীক) নিয়ে ৪২ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে ২১ হাজার ২শ ১২ ভোট পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের দল মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম ২০ হাজার ২শ ৮২ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৬শ ৭২ ভোট বেশি পেয়েছেন। এ উপজেলায় আওয়ামী লীগ থেকেই তিন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। 

ইত্তেফাক/জেডএইচ