ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি বাস স্টেশনে ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের দাবি, তারা গাড়ি দিয়ে সেখানে থাকা সৈন্যদের ধাক্কা দেয়। পরে গাড়িটিতে থাকা দুইজনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, কফার আদুমিমের কাছে একটি বাস স্টেশনে দাঁড়ানো ইসরাইলি সেনাদের গাড়ি দিয়ে ধাক্কা দেয় দুই ফিলিস্তিনি। পুলিশ পরে নিশ্চিত করে তারা নিহত হয়েছেন। গাড়ির ধাক্কায় আট ইসরাইলি সেনা আহত হয়েছেন। গত দুই মাসে ইসরাইলি হামলায় ৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: এএফপি
