বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ রাষ্ট্র: পর্যটন মন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ২১:০৭
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক উদ্দেশে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ একটি রাষ্ট্র।
 
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাকেসস সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
পর্যটন মন্ত্রী বলেন, ‘ফ্রান্সে হামলায় ১৫০ জন নিহত হওয়ার পরও সেখানে জলবায়ু সম্মেলন করার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ৩ বিদেশি নিহত হওয়ার পর কেউ কেউ সতর্কতা জারি করে যা গ্রহণ যোগ্য নয়।’

খবর বাসসের।