হাতে লেখা পাসপোর্টে বিদেশ গমন বন্ধ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ২২:৩৭
বেনাপোল চেকপোস্ট দিয়ে হাতে লেখা পাসপোর্টে ভারতে যাতায়াত বন্ধ করে দিয়েছে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ। তিনদিনে ১০ জন পাসপোর্টধারী যাত্রীকে ফেরত পাঠিয়েছে ইমেগ্রেশন পুলিশ।
 
২৪ নভেম্বর থেকে হাতে লেখা পাসপোর্টের মাধ্যমে বিদেশে গমন বন্ধের নির্দেশনা দেয় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নির্দেশনার পর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া কাউকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। এতে প্রতিদিন বেনাপোল চেকপোস্ট থেকে ফিরে যাচ্ছে ভারত গমন ইচ্ছুক অসংখ্য হাতে লেখা পাসপোর্টধারী যাত্রী। 
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিকুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর থেকে হাতে লেখা পাসপোর্টধারী কোনো যাত্রীকে ভারতে যেতে দেয়া হচ্ছে না।