ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামে বিষপানে গৃহবধূ বীথী আক্তার (১৮) আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবু বক্কারের মেয়ে বলে জানা গেছে।
জানা যায়, পাচকুল গ্রামের হানিফ রহমানের ছেলে তারেক রহমানের সঙ্গে কয়েকমাস আগে তার বিবাহ হয়। বিবাহর পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। ঘটনার দিন দুপুরে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
