পৌর নির্বাচন ১৫ দিন পেছানোসহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে গেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে তারা ইসি কার্যালয়ে যান। সচিব সিরাজুল ইসলামের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।
ইসির সঙ্গে তারা বেশ কিছু বিষয় আলোচনা করবেন। তার মধ্যে রয়েছে- নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়া, যৌথ বাহিনীর নামে গণগ্রেফতার বন্ধ এবং নেতা-কর্মীদের মুক্তি, নির্বাচনের আগে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি, ভুঁইফোঁড় সংগঠনগুলোকে নির্বাচনী পর্যবেক্ষক না বানানো, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অপেক্ষায় থাকা ৫০ লাখ ভোটারের ভোট দেয়ার সুযোগ করে দেয়া।
