অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে মা হতে যাচ্ছেন। শনিবার ই-অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুইটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, অ্যানি এখন তার মাতৃত্বকালীন সময়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন।
IMG0
সম্প্রতি লন্ডনে তার আসন্ন ছবি ‘দ্য ইন্টার্ন’ ছবির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন অ্যানি। সেখানে তার পেট কিছুটা উঁচু দেখতে পাওয়া যাওয়ার পর থেকে তার মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে তাকে তার স্বামীর সঙ্গে দেখা গিয়েছিল। সেসময় তার উঁচু পেট আরো বেশি দৃশ্যমান হয়।
২০১২ সালে অ্যাডাম শুলম্যানকে (৩৪) বিয়ে করেন অ্যানি (৩৩)। ২০১৩ সালে ‘লেস মিজারেবলস’ ছবিতে ফ্যানটাইন চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার পান অ্যানি।
