আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের প্রত্যয়ন করবেন শেখ হাসিনা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৬:২৯
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রত্যয়নপত্র নিয়েই ইসিতে নিজেদের দলীয় সমর্থন নিশ্চিত করবেন।
 
এই বিষয়টি জানিয়ে শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ সম্পাদক এ বি এম রিয়াজুল কবির কায়সার ইসি সচিবালয়ে চিঠি দিয়ে এসেছেন।
 
পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ঠিক করতে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের যৌথসভা হয়।
 
উল্লেখ্য, এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হবে।  প্রার্থীদের, কে প্রত্যয়ন করবেন, তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি।