মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। একই সঙ্গে সেখানে রকেট হামলাও চালানো হয়েছে। শনিবার কিদালে এই হামলা চালানো হয়।
মালিতে জাতিসংঘে শান্তি মিশনের (এমআইএনইউএসএমএ) এক মুখপাত্র বলেছেন, হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি নিরূপন করা যায়নি।
তিনি অলিভিয়ার সালগাদো জানিয়েছেন, ভোর চারটার দিকে এই হামলা চালানো হয়। চার থেকে পাঁচটি রকেট ঘাঁটিতে আঘাত হানে। এতে কয়েকজন আহত হন।
ফরাসি সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মালিতে কাজ স্থিতিশীল পরিস্থিতি আনার জন্য লড়াই করে যাচ্ছে। খবর: রয়টার্স।
