থাইল্যান্ড থেকে আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী কোন পোশাক পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তা জানিয়েছেন।
অ্যানিপোর্ন নামের ওই প্রতিযোগী বৃহস্পতিবার নিজেই জানান, থাইল্যান্ডের ঐতিহ্যবাহী তিন চাকার ট্যাক্সি টুকটুকের মডেলের অনুকরণে তৈরি একটি পোশাক পরবেন তিনি। পোশাকটিতে টুকটুকের আদলে একটি হ্যান্ডেলবার এবং হেডলাইটও থাকবে।
ডিজাইনার হিরানকৃত পাট্টারাবোরিবুনকুল বলেন, পোশাকটির ডিজাইনে তিনি টুকটুককে একটি অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেছেন। কারণ স্টেজে এটি আলাদা একটি প্রভাব ফেলবে।
IMG0
প্রতিযোগিতার জাতীয় পোশাক রাউন্ডে অ্যানিপোর্ন পোশাকটি পরে স্টেজে হাঁটবেন। এই রাউন্ডে পুরোপুরি ঐতিহ্যবাহী পোশাকের বদলে বরং একটু সৃষ্টিশীলতার ছোঁয়া সম্পন্ন পোশাকই অগ্রাধিকার পায়।
আগামী ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসতে চলেছে। সূত্র: এনডিটিভি
