হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) ভারতে এর প্রাইভেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমন এক সময়ে এইচএসবিসি ভারতে তাদের এই প্রাইভেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ করল যখন দেশটিতে প্রচুর সংখ্যক ধনী লোক নিজেদের মাঝে ব্যবসায় প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন এবং ধনীর সংখ্যাও দিনকে দিন বেড়ে চলেছে।
আগামী বছরের শুরুর দিকে ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে। ভারতে ব্যাংকটির কার্যক্রমে মোট ৩২ হাজার লোক নিযুক্ত রয়েছে।
ব্যাংকটির খদ্দেরদেরকে এখন থেকে শুধু এর খুচরা ব্যাংকিং শাখা থেকে সেবা দেওয়া হবে। সম্প্রতি আরএবি এবং মরগান স্টেনলিও ভারতে তাদের প্রাইভেট কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
প্রসঙ্গত, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতে ধনকুবেরের সংখ্যা এবং সম্পদ ব্যবস্থাপনার বাজারের পরিসর দিনকে দিন বেড়ে চললেও বিভিন্ন বিধি নিষেধের কারণে বিদেশি ব্যাংকগুলোর জন্য দেশটিতে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। বিবিসি।
